বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০২১

ষড়যন্ত্র করে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না: শিল্পমন্ত্রী 


শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না। বিএনপিকে ক্ষমতায় আসতে হলে রাজনীতি করে আসতে হবে। তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন।

শনিবার বিকেলে নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাবো ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ- পরিচালক ভূইয়া মো: রেজাউর রহমান ছিদ্দিকি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা নির্বহী কর্মকর্তা আক্তার হোসেন শাহীন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাসহ প্রমুখ।

এর আগে উপজেলার মরজাল- বেলাবো ও পোড়াদিয়া-বেলাবো সড়ক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১