আপডেট : ২৬ September ২০২১
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের একই পরিবারের ৬ প্রতিবন্ধী ভাই-বোনের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ পুলিশ নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফরোজা নাজনীন। গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার (এএসপি) আফরোজা নাজনীন তার ব্যক্তিগত পক্ষ থেকে ওই প্রতিবন্ধী পরিবারে এক মাসের জন্য উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন। এসব খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তেল, ময়দা, আলু, পেয়াঁজ, রসুন, লবন ও শুটকি মাছ। এছাড়া পরিবারটিকে দেখে এএসপি আরো তিন মাসের নিত্য প্রয়োজনীয় বাজার করে দেওয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন এএসপি আফরোজা নাজনীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল উপজেলার সমেশ্চুড়া গ্রামে প্রতিবন্ধী পরিবারের বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন। এসময় ৬ প্রতিবন্ধি ভাই বোন এএসপিকে ইশারায় তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১