আপডেট : ২৭ September ২০২১
কুমিল্লার চানপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ মাদক কারবারি মো. খোরশেদ আলম সুমনকে আটক করেছে র্যাব। আজ সোমবার ভোররাতে সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকা থেকে আটক করা হয়। আজ সোমবার বিকেলে র্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল স্কাফ, ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম সুমন ডুমুরিয়া চানপুর এলাকার মোঃ হাসান আলীর ছেলে। এলাকায় আধিপত্য ও সন্ত্রাসীগ্রুপ পরিচালনার জন্য সে মাদক ও অস্ত্র সংগ্রহ করে। যুবকদের নানা প্রলোভনে নিজের কাজে ব্যবহার করতে সে মাদকদ্রব্যের সংগ্রহ গড়ে তুলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১