বাংলাদেশের খবর

আপডেট : ২৭ September ২০২১

ফকিরহাটে মিষ্টির প্যাকেটে মিলল গাঁজা, আটক ১


বাগেরহাটের ফকিরহাটে অভিনব কায়দায় মিষ্টির প্যাকেটে করে গাঁজা পাচারকালে জাহিদ হাসান (৩৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মডেল থানা পুলিশ।

গোপনে সংবাদ পেয়ে রাববার রাত ৮টার দিকে মডেল থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সংগীয় ফোর্স আট্টাকী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছে থাকা মিষ্টির প্যাকেট থেকে ২শত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্র্র্রামের মতলেব সরদারের পুত্র।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, আটককৃত মাদক কারবারী জাহিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১