আপডেট : ২৮ September ২০২১
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। পাঁচ ঘণ্টা অভিযান চালানোর পর সোমবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে আগ্রাবাদের শেখ মুজিব সড়ক সংলগ্ন নবী টওয়ারের পাশের নালায় পড়ে যান সাদিয়া। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারের পর আগ্রাবাদ ইসলামিয়া হাসপাতালে নিয়ে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এক তরুণীর নালায় পড়ে যাওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে ডুবুরি দলের সদস্যরাও যোগ দেয়। আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নালা থেকে রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে স্থানীয়রাও সহায়তা করেছেন। সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় শুক্কুর মেম্বারের বাড়িতে। বাবা মোহাম্মদ আলী প্রবাসী। তবে বর্তমানে দেশে আছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সেহেরীন সবার বড়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১