বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে মানিকগঞ্জ যুবলীগের পরিছন্নতা কর্মসূচি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কন্যা রাষ্টনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদিন ব্যাপি পরিস্কার ও পরিছন্নতা কার্যক্রম পালন করছে মানিকগঞ্জ জেলা যুবলীগ।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের উদ্যোগে পরিস্কার ও পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মো: রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মট্টু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান জনি।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ডা: জেসমিন সুলতানা ও রাজিয়া সুলতানা, জেলা যুবলীগের সদস্য ফিরোজ আলম খান, সৌমিত্র সরকার মনা, সুবল সাহা, সামিউল আলীম রনি, মনিরুল ইসলাম খান মনি,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মশিউর রহমান রতন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, পৌর যুবলীগ নেতা এস এম দেলোয়ার হোসেন, আল রাফী, মশিউর রহমান, কাজী ইসরাফিল হোসেন সুজন প্রমুখ।

পরিস্কার পরিছন্নতা কার্যক্রম শেষে বৃক্ষরোপন ও বাদ জোহর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়‍ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১