বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২১

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু


পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ইউসুফপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে যাত্রীবাহী অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে চালক মোঃ রিপন ওরফে নিতাই মিস্ত্রী (৩৯) ঘটনাস্থলেই মারা গেছে। এসময় অটোতে থাকা সাত যাত্রীও কমবেশি আহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মহিপুর থানার এস আই মোঃ হালিম হাওলাদার জানান, কলাপাড়া থেকে সাতজন যাত্রী নিয়ে সে কুয়াকাটা যাওয়ার পথে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানির মধ্যে পড়ে যায়। এসময় সাত যাত্রী আহত হলেও মারা যায় চালক রিপন।

তারা দ‍ুর্ঘটনার খবর পেয়ে আটটার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। 

নিহত রিপন কলাপাড়ার নীলগঞ্জ এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতো। তবে প্রায় ২৫ বছর আগে সে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে। তার আগের নাম ছিলো নিতাই মিস্ত্রী। সে পৌর শহরের অ্ফিস মহল্লা এলাকার মৃত নারায়ন মিস্ত্রীর ছেলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১