আপডেট : ২৮ September ২০২১
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের জন্য তো হাইকোর্টের রায় রয়েছে। এগুলো আমাদের ফলোআপ করতে হবে। সেই রায় অনুপাতে আমরা তালিকা তৈরি করে যেগুলো নিবন্ধনহীন সেগুলো বন্ধ করছি। মন্ত্রী আরও বলেন, তবে এই বন্ধ প্রক্রিয়ায় ভুলে যদি কোনও পোর্টাল বন্ধ করা হয় তাহলে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষ বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের তথ্য প্রমাণ দিলে সেসব সাইট খুলে দেওয়া হবে। এদিকে দেখা গেছে, কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, জাগো, টিবিএস এর মতো শীর্ষ নিউজ পোর্টালগুলো। তবে কিছু সময় বন্ধ থাকার পর পুণরায় খুলে দেয়া হয়েছে পোর্টালগুলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১