বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২১

সাগরের উত্তাল ঢেউয়ে ১৭ জেলে নিয়ে ট্রলার ডুবি


পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর সংলগ্ন তিন নং বয়া এলাকায় সাগরের সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ১৭ জেলে নিয়ে এফবি জাহানারা নামে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সাগর থেকে উপকূলে ফেরার পথে প্রচন্ড ঝড়ো বাতাস ও বৃষ্টিতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়।

প্রায় আধা ঘণ্টা সাগরে ভাসার পর একই স্থান থেকে উপকূলে ফেরার পথে বাশখালী ও চট্রগ্রামের দুটি ট্রলার সাগর থেকে ভাসমান জেলেদের উদ্ধার করে বিকালে মৎস্যবন্দর আলীপুরে নিয়ে আসে।

ট্রলার মালিক অালীপুরের মোল্লা ফিসের মালিক মাসুদ রানা জানান, ট্রলার মাঝি খোরশেদসহ ১৭ জেলে সবাই সুস্থ্য আছে। তারা এখন তার আড়তে আছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা যায়নি।

কুয়াকাটা- আলীপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জানান, গত পড়শু ডুবে যাওয়া জাহানারা ট্রলারটি সাগরে মাছ শিকারে যায়। কিন্তু আজ সকাল থেকে নিন্মচাপের প্রভাবে প্রবল বৃষ্টি ও বিরুপ আবহাওয়ার কারনে উপকূলে ফেরার পথে হঠাৎ ঢেউয়ের তোড়ে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তবে ট্রলারের ১৭ জেলেই উদ্ধার হয়েছে এবং সুস্থ্য আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১