বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২১

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কুমিল্লায় প্রতিবাদ সভা


দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতিসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা। মঙ্গলবার কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় রক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক পরেশ কর। সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট অশোক দেব জয়, বিকাশ দেব সম্পাদক, সিপিবি জেলা সদস্য অধ্যাপক জহর লাল দত্ত, প্রবীন নেতা অনিসুর রহমান। মাহমুদ হাসান মিঠু, জেলা যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা সাধারণ সম্পাদক পরেশ কর বলেন, সারা দেশে লুটপাট চলছে। এ লুটপাট বন্ধ করতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এখন দ্রব্যমূল্যের দামের দাম, মানুষের ক্রয় সাধ্যে নেই। যারা লুটপাট করছে, তারাই ভোগবিলাসী জীবন যাপন করছে। সিপিবির কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে আজ কুমিল্লায় প্রতিবাদ সভা। সারা দেশে জেলা, উপজেলা পর্যায় এ প্রতিবাদ চলবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১