বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০২১

বাবার মৃত্যু খবরে পরপর মেয়ে ও নাতনির মৃত্যু


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উত্তর বাজার এলাকায় আরজু মিয়া (৮৫) নামে এক বৃদ্ধ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ শুনে মেয়ে সুরাইয়া খাতুন (৪৫) স্ট্রোক করে মারা যান। এরপর মায়ের মৃত্যুর খবর শুনে শোক সহ্য করতে পারেনি সুরাইয়া খাতুনের মেয়ে সৈয়দা উলফাত (১২)। 

চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে চুনারুঘাট শহরের উত্তর বাজার এলাকার শ্রীকুটা বাসার আরজু মিয়া ঢাকার পপুলার হাসপাতালে অসুস্থ অবস্থায় মারা যান। এই খবর জানতে পেরে তার মেয়ে সুরাইয়া খাতুন স্ট্রোক করলে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, সুরাইয়া খাতুনের মৃত্যুর সংবাদ পেয়ে তার মেয়ে সৈয়দা উলফাত বিকেলে নিজ বাসায় মারা যায়।

একই পরিবারের তিনটি মৃত্যুর খবরে স্তব্ধ পুরো এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাদের তিনজনকে দাফন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১