বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০২১

তিতাস ট্রেনে ছোড়া ঢিলে হকার আহত


পূর্বাঞ্চল রেলপথে চলন্ত ট্রেনে আবার ও ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে করে জসিম (৪০) নামে এক ভ্রাম্যমাণ হকার আহত হয়। ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি মঙ্গলবার রাত পৌনে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

আহত জসিম আখাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারবাড়ি পৌর শহরের দুর্গাপুর এলাকায়।

একাধিক ট্রেন যাত্রী জানায়, রাত সাড়ে ৯টার দিকে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে আখাউার উদ্যেশে ছেড়ে আসার পর পাঘাচং স্টেশনে ঢোকার পথে লোকোমেটিভ (ইঞ্জিন) থেকে পিছনের দুই নম্বও বগিতে বাইরে থেকে ঢিল ছুড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা ভ্রাম্যমান হকার জসিম আহত হয়। ট্রেনটি আখাউড়া স্টেশনে আসলে সেখান থেকে তাকে আখাউড়া স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন হকার সমিতির সভাপতি হেফজু মিয়া বলেন, ট্রেনটি আখাউড়ায় আসার পর আহত জসিমকে আখাউড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১