আপডেট : ২৯ September ২০২১
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে পাঁচদিনের ব্যবধানে আবারও ভেসে এলো একটি মৃত ডলফিন। বুধবার সকালের জোয়ারে কুয়াকাটার প্রায় পাঁচ কিলোমিটার পূর্ব দিকের ফরেস্ট অফিসের কাছের সৈকতে ডলফিনটি ভেসে আসে। প্রায় সাত ফুট লম্বা ডলফিনটি তিন-চার দিন আগে মারা গেছে বলে ধারণা করছে ডলফিনটি উদ্ধারকারী ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। এ নিয়ে এ বর্ষা মৌসুমে কুয়াকাটায় ২২টি মৃত ডলফিন ভেসে এসেছে। এদিকে কুয়াকাটায় ভেসে আসা একটি মৃত ডলফিনেরও মৃত্যুর সঠিক কারন অনুসন্ধানে কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি বন বিভাগ, মৎস্য বিভাগ কিংবা গবেষকরা। এতে ক্ষুদ্ধ কুয়াকাটায় পরিবেশ ও ইকোট্যুরিজম নিয়ে কাজ করা সংগঠনগুলো। এ বিষয়ে পটুয়াখালী ইকোফিস-২ প্রকল্পের সহকারি গবেষক সাগরিকা স্মৃতি বলেন, তারা ইতিমধ্যে দুটি ডলফিনের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছেন। তবে এখনও রিপোর্ট হাতে পাননি। তিনি বলেন, ডলফিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে মৃত ডলফিনের অন্ত্র, জিব, দেহের গুরুত্বপূর্ণ অংশ দ্রুত সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করার যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। যে ব্যবস্থা এখনো কুয়াকাটায় নেই। তবে মৎস্য বিজ্ঞানীরা জানান, সাগরে ডলফিন দলবদ্ধভাবে খাবারের সন্ধানে ছুটে চলে। যেখানে মাছ বেশি থাকে সেখানে ডলফিন চলে আসে। তখন মাছ ধরা জাল বা সাগরে চলা ট্রলির অাঘাতেও ডলফিন মারা যেতে পারে। তবে এতো ডলফিন মৃত্যুর বিষয়টি তাদের ভাবিয়ে তুলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১