আপডেট : ২৯ September ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার সকালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনাসভায় এ কথা বলেন। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে— তার সততা ও সাহস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে। ওবায়দুল কাদের শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদকে আলোর পথের যাত্রী উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার জন্যই দেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খলমুক্ত হয়েছে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কেএম শহীদউল্যা, উপদেষ্টা তরফদার মো. রুহুল আমিন ও সিরাজুল ইসলাম মোল্লা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১