বাংলাদেশের খবর

আপডেট : ৩০ September ২০২১

আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে গেল ২ হাজার কেজি ইলিশ মাছ


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধমীয় উৎসব দুর্গাপুজা উপলক্ষে ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় ২ হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১০০টি বাক্সে করে একটি পিক আপ এ স্থল বন্দর দিয়ে ভারতের আগরতলায় প্রবেশ করে। দীর্ঘ ৮ বছর পর দূর্গাপুজা উপলক্ষে বিশেষ অনুমতিতে আগরতলায় ইলিশ মাছ রপ্তানি হয়।

বাংলাদেশের রপ্তানি কারক বিডিএস কর্পোরেশন মাছগুলো পাঠিয়েছে। ত্রিপুরার আগরতলার বিদ্যা এন্টারপ্রাইজ মাছগুলো আমদানি করেন। মাছের সিএন্ডএফ কারক প্রতিষ্ঠান মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা মোল্লা বলেন, ২০১৩ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। দূর্গাপুজা উপলক্ষে প্রথম চালানে ২ টন মাছ রপ্তানি করা হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, দূর্গাপুজা উপলক্ষে বাংলাদেশের ৫২ জন রপ্তানীকারকে ৪০টন করে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় ইলিশ মাছ রপ্তানি হয়েছে।

আখাউড়া স্থল বন্দরের আমদানীরপ্তানীক কারক এসোসিয়েশনের সভাপতি মো: শফিকুল ইসলাম বলেন, ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। দূর্গাপুজা উপলক্ষে দীর্ঘ দিন পর ত্রিপুরা ইলিশ যাওয়ায় দুদেশের ব্যবসায়ী ও মানুষের মাঝে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, বিডিপএস কর্পোরেশন ৪০ টন ইলিশ মাছ রপ্তানির অনমতি পেয়েছে। প্রতিকেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১