বাংলাদেশের খবর

আপডেট : ৩০ September ২০২১

রায়পুরায় ১০ ইউনিয়নে নির্বাচন ১১ নভেম্বর  


নরসিংদীর রায়পুরা উপজেলার ১০ টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ২০২১ইং ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে গত বুধবার (২৯ সেপ্টেম্বর)  নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা করা হয়েছে। 

রায়পুরায় যে ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা হল- শ্রীনগর, বাঁশগাড়ি, চরসুবুদ্ধি, চরমধুয়া, হাইরমারা, মির্জানগর, মির্জরচর, নিলক্ষ্যা, আমিরগঞ্জ, পাড়াতলী।

পরবর্তীতে বাকী ইউনিয়নগুলোর তফসিল ঘোষণা করা হবে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। প্রার্থী বাছাই ২০ অক্টোবর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর। 

উপজেলা নির্বাচন অফিসার মো. সুমন মিয়া জানান, উপজেলার শ্রীনগর, বাঁশগাড়ি, চরসুবুদ্ধি, চরমধুয়া, হাইরমারা, মির্জানগর, মির্জরচর, নিলক্ষ্যা, আমিরগঞ্জ এবল পাড়াতলী এই ১০টি ইউনিয়নে নির্বাচন সম্পুর্ণ করার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ৬৯ হাজার ১শ ৮ জন। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য উল্লিখিত ইউনিয়ন সমূহে নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১