বাংলাদেশের খবর

আপডেট : ৩০ September ২০২১

এমপিওভুক্তির আবেদন শুরুর ঘোষণা


বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ) এমপিও ভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এবিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েব সাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো'র (ব্যানবেইস) ওয়েব সাইটে (www.banbeis.gov.bd)-এর মাধ্যমে আবদেন করা যাবে। সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে এমপিওভুক্তির আবেদন করা যাবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১