বাংলাদেশের খবর

আপডেট : ০২ October ২০২১

ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে আরো ৮ জনের মৃত্যু


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

আজ শনিবার (২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের সুকুমার সরকার (৭০), খুদেনেয়াজ (৬০), রেনু (৬০), নেত্রকোনা সদরের সাইদুল (৬১), জয়া (১৬), দুর্গাপুরের হালিমা (৮০), জামালপুর সদরের মানিক (৩৮) এবং কাজল রেখা (৫৫)।

তিনি আরো জানান, আইসিইউতে ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১২১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা শনাক্ত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১