আপডেট : ০২ October ২০২১
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ শনিবার আবাস মিয়া (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবাস মিয়া শনিবার দুপুরে ধান ক্ষেতে কাজ করতে যান। এসময় ধানক্ষেতে ছিড়ে পড়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যান। এদিকে বিকেল ৪টার দিকে স্থানীয় বিদ্যুৎকর্মী গোপাল দেব নাথ বৈদ্যুতিক লাইনে মেরামত কাজ করতে গেলে আবাস মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। তিনি বিষয়টি নিহতের পরিবার ও স্থানীয় লোকজনদের জানান। স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে লাশ উদ্ধারের জন্য গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৭টা) পুলিশ লাশ নিয়ে থানায় ফেরেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১