বাংলাদেশের খবর

আপডেট : ০২ October ২০২১

ডাকাতের কবলে মেসির হোটেল


বার্সা থেকে পিএসজিতে আসার পর প্যারিসে থাকার মতো একটি বাড়ি খুঁজছিলেন লিওনেল মেসি। তবে প্যারিসে এসেই মনের মতো একটি বাড়ি পাওয়া ছিল খুবই কঠিন। যে কারণে আপাতত একটি হোটেলেই অস্থায়ী নিবাস গড়ে মেসি পরিবার। সেই হোটেল ডাকাতি হয়েছে বুধবার ভোররাতে। আন্তর্জাতিক মিডিয়ায় এখন এই ডাকাতির ঘটনায় তোলপাড়।

হোটেলের নাম লে রয়্যাল মসো। মেসিরা যে তলায় থাকেন সেখানে নয়, তার ঠিক ওপরের ফ্লোরে ডাকাতরা হামলে পড়ে। সেখানে থাকা বেশ কয়েকটি রুমের বাসিন্দাদের অর্থ এবং অলঙ্কারসহ নানা মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায় তারা। মেসি এবং তার পরিবারের সদস্যদের কোনো সমস্যা হয়েছে কি না তা অবশ্য মিডিয়ায় জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, তারা ভালোই রয়েছেন। তারা কোনো ক্ষতির সম্মুখীন হলে এরই মধ্যে মিডিয়ায় তোলপাড় হয়ে যেত। ব্রিটেনের দ্য সান জানাচ্ছে, ডাকাতরা ওই হোটেলের অরক্ষিত ছাদ দিয়ে প্রবেশ করে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১