বাংলাদেশের খবর

আপডেট : ০৩ October ২০২১

ঝিনাইদহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিস্ফোরণ, নিহত ১


ঝিনাইদহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (৩ অক্টোবর) দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের অবস্থাও আশঙ্কাজনক। তবে তাদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১