বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০২১

নিরাপদে ওমান পৌঁছেছে টিম টাইগার্স


ওমানে ঘূর্ণিঝড়ের প্রভাবে ফ্লাইট পিছিয়ে রাত সাড়ে ১২টায় ছাড়ে টাইগারদের বহনকারী বিমান। সাড়ে তিন ঘণ্টার জার্নি শেষে রাতেই ওমান পৌঁছেছে বাংলাদেশ।

আজ সোমবার কোয়ারেন্টাইনে থেকে মঙ্গলবার থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতিতে নামবেন মুশফিক-মাহমুদউল্লাহরা।

কয়েকটি অঞ্চলে ঝড় হওয়ায় রাজধানী মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল রোববার। তাতে অনিশ্চিত হয়ে পড়েছিল টিম টাইগার্সের ওমান যাত্রা। শেষ অবধি আবহাওয়া ভালো হওয়ায় নিরাপদেই যেতে পেরেছে তারা।

আইপিএল শেষে বাংলাদেশ দলের সঙ্গে ওমানে যোগ দেবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বিদেশি কোচিংস্টাফ সদস্যদের যার যার দেশ থেকে ওমান যাওয়ার কথা। ওপেনার লিটন দাস আগেভাগে সেখানে চলে গেছেন। স্ত্রীসহ তিনি মাস্কাট যান ৩০ সেপ্টেম্বর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১