আপডেট : ০৬ October ২০২১
আগামী ১১ অক্টোবর শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান,ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আ’লীগ সম্পাদক ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বরুন কুমার সরকার, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক তপন কুমার সরকার, ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত, সাধারন সম্পাদক অমরেন্দ্র নাথ সাহা প্রমুখ। সভায় উপজেলায় অনুষ্ঠিত ৪৯ টি মন্দিরের সভাপতি, সাধারন সম্পাদকসহ সরকারী দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১