বাংলাদেশের খবর

আপডেট : ০৮ October ২০২১

মেঘনায় মা ইলিশ ধরায় ১০ জেলে আটক, ১১ লাখ মিটার জালসহ ৪ নৌকা জব্দ


মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ইলিশ ধরার সময় হাতে নাতে ১০ জেলেকে আটক, ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও মাছ ধরার ৪টি নৌকা জব্দ করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

আজ শুক্রবার (৮ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মেঘনা নদীর মোহনা ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরা অবস্থায় ১১ লাখ মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করা হয়। এছাড়া ৪টি জেলে নৌকা ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। আর জব্দকৃত জালগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌকাগুলো মৎস্য বিভাগে হস্তান্তর করা হবে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সে জন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১