বাংলাদেশের খবর

আপডেট : ০৯ October ২০২১

নবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুজামন্ডপে সরকারি অনুদান প্রদান


দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পুজামন্ডপে সরকারী আর্থিক অনুদান প্রদান ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হছে।

আজ শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক পুজা মন্ডপ পরিচালনা কমিটির হাতে এ অনুদানের ডিও তুলে দেন।

এ ছাড়াও প্রধান অতিথি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পুজা মন্ডপে ৩ হাজার টাকা অনুদান প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সভায় সভাপতিত্ব করেন। সভায় থানার অফিসার ইনচার্জ ফেরেদৌস ওয়াহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসেন, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

উপজেলার ৭৪টি পুজা মন্ডপে সরকারী সহায়তার ৫শ কেজি করে চাল প্রদান করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১