আপডেট : ০৯ October ২০২১
ঢাকার ধামরাইয়ে ইটভাটার অফিসে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার (৯ অক্টোবর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে গতকাল বিকেলে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে নান্নার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত দেলোয়ার হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ জানায়, বিকেলে দিকে নান্নার গ্রামের মজিদ মিয়ার লায়ন-২ ইট ভাটার অফিসে বিদ্যুতের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ওই যুবক গুরুতর আহত হয়। পরে তাকে পাশের নান্নার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, 'খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।' এছাড়া এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা (নং-৩২) দায়ের করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১