আপডেট : ০৯ October ২০২১
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পাঁচপীর কবরস্থানের দক্ষিণ পাশে প্রচীর সংলগ্ন ধান ক্ষেতে আলিফ (২০) নামে এক যুবকের মৃত্যদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। আজ শনিবার (৯ অক্টোবর) সকাল আনুমানিক ১০ টার দিকে শ্রমীকরা ঐ মাঠে ধান কাটতে গেলে পচা দূর্গন্ধ পায়। এর পর হঠাৎ পড়ে থাকা যুবকের লাশ দেখতে পেয়ে চিল্লা চিল্লি করতে থাকে। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে এসে মৃতের পরিচয় জানতে পারে। জানা গেছে মৃত আলিফ পৌরশহরের ৭নং ওয়ার্ডে শহীদুলের ছেলে ও চাঁদনী এলাকার মুদি দোকান ব্যবসায়ী হান্নানের। এ সময় এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানালে পরে এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল ও ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ যবক (আলিফ) প্রায় দিনেই নেশায় আসক্ত থাকতো। রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। পৌরশহরের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন বলেন, বিষয়টি দুঃখজনক। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১