আপডেট : ১০ October ২০২১
পটুয়াখালীর কলাপাড়ায় দৈনিক বাংলাদেশের খবরের পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে বাংলাদেশের খবরের কলাপাড়া প্রতিনিধি দিদারুল ইসলাম দোলন ঢালী এর সভাপতিত্বে ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফ শিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস, কে রঞ্জন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারন সম্পাদক রাসেল মোল্লা, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এইচ,অর মুক্তা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য ইমন আল আহসান,কলাপাড়া সাংবাদিক ক্লাবের সদস্য সোহাগ হাওলাদার, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সদস্য নাজমুজ সাকিব। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক বাংলাদেশের খবরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১