বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০২১

সীতাকুণ্ডে সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত ২


চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসদর এর বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে।

আজ রোববার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার পৌরসদর এর বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনি ট্রাক থেকে মাছ নামানোর সময় পিছন দিক থেকে আসা আরেকটি লরি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে শিশুসহ দুইজনের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে প্রেরণ করা হয়।খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

নিহত মাছ বিক্রেতা মেহেদী হাসান জনি (১৩) দক্ষিণ ফেদাই নগর জোড়াড়গঞ্জ থানার মোঃ আলগীরের ছেলে ও পথচারী মোঃ মিরাজ (১০) বাগের হাট জেলার চিলতমারী থানার বড়গুনি গ্রামের মোঃ মিন্টু মিয়ার ছেলে বলে জানা যায়।

উক্ত বিষয়টি নিশ্চিত করেন, কুমিরা হাইওয়ে থানার ইনর্চাজ আমির ফারুক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১