আপডেট : ১০ October ২০২১
রাশিয়ার এল-৪১০ মডেলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। প্লেনটিতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে স্থানীয় সময় রোববার ( ১০ অক্টোবর) সকাল ৯টা ২৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে, বার্তা সংস্থা আরআইকে জরুরি উদ্ধারকাজে নিয়োজিত টিমের একজন বলেন, বেঁচে থাকার আভাস পাওয়া যাচ্ছে না ১৬ যাত্রীর। সূত্র: আরটি, এএফপি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১