বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০২১

লালমনিরহাটে বাংলাদেশের খবরের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত


আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে লালমনিরহাটে জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা চেম্বর অব কমার্সের সহ সভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান ও জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর।

লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভি’র লালমনিরজাট জেলা প্রতিনিধি মোফাখখারুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও এসএ টিভি’র জেলা প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, স্থানীয় আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তম্ময় আহমেদ নয়ন, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি হেলাল আহমেদ, জাতীয় নিউজ পোর্টাল ঢাকা পোষ্ট’এর জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, সংবাদপত্র এ্যাজেন্ট সাজিদ আলম প্রমখ। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক ডিমিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১