আপডেট : ১০ October ২০২১
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের আসন্ন ইউপি নির্বাচনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চার ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা প্রার্থী চূড়ান্ত করা হয়।
পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
চূড়ান্ত তালিকায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ৪ টি ইউনিয়নে যাদেরকে নৌকার মাঝি করা হয়েছে তারা হলেন- দামুড়হুদা সদর ইউনিয়ন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হয়রত আলী, জুড়ানপুর ইউনিয়নে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহরাব
হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্রু ও কুড়ালগাছি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি কাফি উদ্দীন টুটুল।
উল্লেখ্য, ঘোষিত তফসিল মোতাবেক দ্বিতীয় ধাপের এই নির্বাচনের মনোনয়ন উত্তোলন ও জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন পত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোট গ্রহন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১