বাংলাদেশের খবর

আপডেট : ১০ October ২০২১

কেরানীগঞ্জে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ ২ যুবক গ্রেপ্তার


ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ মোঃ শাওন উদ্দীন (২৭) ও মোঃ সাইদুর রহমান (১৯) নামে ২ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, শনিবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান ও ৩২লাখ ২০হাজার টাকা মূল্যের ৩২২ গ্রাম হেরোইন জব্দ করে।

এছাড়া তাদের নিকট থেকে ৩ টি কার্তুজ (গুলি) ১টি সুইচ গিয়ার চাকু ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে যে, গ্রেপ্তার হওয়া ২যুবক অস্ত্রধারী সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া মহাসড়ক ও কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে।

গ্রেপ্তার ওই ২ যুবকের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১