বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২১

বাংলাদেশের খবর পত্রিকার বর্ষপূর্তিতে মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজন


‘দেশের খবর দশের খবর’ এই স্লোগানকে সামনে নিয়ে ৬ বছর পূর্ণ হলো দেশের প্রথম সারির সংবাদপত্র দৈনিক বাংলাদেশের খবর এর। ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গতকাল রোববার বিকালে মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশের খবর পত্রিকার মির্জাপুর প্রতিনিধি রাব্বি ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ রিজাউল হক, মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনূর রহমান খান, শিক্ষক নেতা সেলিম আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের খবর পত্রিকার উত্তোরোত্তর সফলতা কামনা করেন।

আলোচনা শেষে জমকালো আয়োজনে কেক কাটেন উপস্থিত অতিথি ও সাংবাদিকবৃন্দ। মির্জাপুর প্রতিনিধি রাব্বি ইসলামের আয়োজনে এ অনুষ্ঠান হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১