বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২১

গোপালগঞ্জে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা


দেবী বোধন ও মহাষষ্ঠী পূজা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা।

সোমবার সকাল ৯ টায় জেলার এক হাজার ২২৮টি মন্ডপে একযোগে শুরু হয় দুর্গাপূজা। এ সময় বেলগাছ তালায় পুরোহিতের মন্ত্রের উচ্চারনে প্রত্যেকটি মন্দিরে সৃষ্টি হয় ধর্মীয় আবাহ। ঢাকের বাজনা, উলু ও শংখের ধ্বনি এবং কাঁসির বাদ্যের তালে তালে মুখরিত হয়ে ওঠে প্রত্যেকটি মন্দির, শহর থেকে গ্রাম। এ সময় সনাতন ধর্মালম্বীরা ফল, মিষ্টি ও বিভিন্ন উপকরন দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবী দূর্গাকে নিবেদন করেন। পরে দেবী দূর্গার আর্শীবাদ নেন ভক্তরা।

এ বছর সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজার রেখে আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। দুর্গাপূঁজাকে আনন্দমুখর করে তুলতে মন্দিরগুলোতে নেওয়া হয়েছে নানা আয়োজন। প্রতিটি মন্ডপ ও আশপাশের সড়কগুলো রঙিন আলোয় করা হয়েছে আলোকসজ্জা। বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে তোরন। দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে পুলিশ ও মন্দির কমিটির পক্ষ থেকে পুলিশ আনসার ও স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

আগামীকাল মঙ্গলবার সপ্তমীপূঁজার মধ্য দিয়ে দেবী দূর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আগামী ১৫ অক্টোবর (শুক্রবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসবের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১