বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২১

সারিয়াকান্দিতে বাংলাদেশের খবর এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সারা দেশের ন্যায় সারিয়াকান্দিতে কেক কাটার মধ্য দিয়ে ঢাকা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার দুপুরে ১২ং ভেলাবাড়ী ইউনিয় পরিষদ কার্যালয়ে উপজেলা প্রতিনিধি তাজুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ইউপি চেয়ারম্যান মো. রুবেল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল মান্নান রামু, চ্যানেল এস ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি জাফরুল সাদিক, মাতৃভূমির খবরের উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ বাবলী, সাংবাদিক সামিউল ইসলাম সনি। এসময় অতিথিরা পত্রিকায় সত্য ও বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে সুষ্ঠু, সুন্দর সমাজ- দেশ গড়ার প্রত্যেয় ব্যক্ত করেন এবং পত্রিকার উত্তরাত্তর কামনা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১