আপডেট : ১১ October ২০২১
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার ‘দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ অনুযায়ী এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়,‘দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪’ এর সেকশন ৪(২) এবং সেকশন ৫(১) অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলাদেশ প্রেস কাউন্সিসের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ সর্বশেষ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমে ২০১৪ সালের ৪ আগস্ট চুক্তিতে তিন বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছিলেন। পরে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হয়। সর্বশেষ গত আগস্টে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মমতাজ উদ্দিনের মেয়াদ শেষ হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১