বাংলাদেশের খবর

আপডেট : ১১ October ২০২১

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড


ময়মনসিংহের ভালুকায় মা মরিয়ম বেগমকে (৭০) কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে মোস্তফাকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছে।

আজ সোমবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূঁইয়া।

তিনি জানান, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ভালুকা উপজেলার জামিরদিয়া ডুগুলিয়া পাড়া এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় মোস্তফা তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনা দিন রাতে নিহতের অপর ছেলে শাহজালাল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি আদালতে মোঃ মোস্তফাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ।

 

 

 

 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১