আপডেট : ১২ October ২০২১
কক্সবাজারের উখিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ভোর ৫ টায় হিজলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন। তবে তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায় নি। প্রত্যক্ষদর্শী ইমরান খান জানান, উখিয়ামুখী লোহাবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গাছ ভেঙে গাড়ির ওপর চাপা পড়ে চালকের আসনে থাকা হেলপার নিহত হন। এছাড়া চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় চালক ছাড়াও আরও একজন আহত হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১