বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০২১

১ ঘন্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন


পিরোজপুর জেলায় ১ ঘন্টার জন্য প্রতীকী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)’র দায়িত্ব পালন করেছেন ডিকে দিব্যা মনি। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও জেলা এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট মেম্বার তিনি।

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যাশিশুর ক্ষমতায়নের প্রতীক হিসেবে গতকাল সোমবার (১১ অক্টোবর) অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পিরোজপুর জেলার দায়িত্ব ১ ঘন্টার জন্য টেকওভার করেন তিনি।

এ অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম তার আসনে প্রতীকী অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব তুলে দেন।

অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে সাময়িক দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক ডিকে দিব্যা মনি পিরোজপুরের সকল শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য সুপারিশমালা পেশ করাসহ সেগুলো বাস্তবায়নের দাবি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১