বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০২১

ময়মনসিংহে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২


৭০ বোতল বিদেশি মদসহ দুই মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সুজন ঘোষ (৩৩), তপন পাল (৬০)।

বুধবার ভোরে এস আই কামরুল হাসানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ নগরীর গুলপুকুর পাড় ঈশান চক্রবর্তী সড়কের মোয়াজ্জেম হোসেনের বাসা থেকে ৭০ বোতল ভারতীয় মদসহ এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সফিকুল ইসলাম জানান, কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামীদের বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১