বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০২১

ডিবি কার্যালয়ে মুসা বিন শমসের


বহুল আলোচিত ও বিতর্কিত ধনকুবের মুসা বিন শমসের স্ত্রীকে নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এসেছেন।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি ডিবি কার্যালয়ে আসেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সূত্র আরও জানায়, মুসা বিন শমসের, তার স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে অতি গোপনে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার প্রধান ডিসি মো. ফারুক হোসেন বলেন, মামলার তদন্তের স্বার্থেই তাদের ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১