বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০২১

ঘরে বজ্রপাতে ১১ মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে বাবা-মা


খাগড়াছড়ির মানিকছড়িতে বজ্রপাতে আল-আমিন নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মৃত আল আমিনের বাবা মো. ইব্রাহিম (২৬) ও মা আঁখি আক্তার (২০)।

বুধবার রাত ১টার দিকে ছদুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। 

মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন জানান, বজ্রপাতে আহত তিনজনকে ভোর রাতে হাসপাতালে আনা হলেও পৌঁছার আগেই আল-আমিন নামের শিশুটি মারা গেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

মানিকছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১টার দিকে ছদুরখীল এলাকার নির্জন পাহাড়ের একটি ঘরের ওপর বজ্রপাতে শিশুটি মারা যায়। আহত মা-বাবা চিকিৎসাধীন রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১