বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০২১

দেশের সব জুয়েলারি দোকান আজ বন্ধ


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব জুয়েলারি দোকান আজ বুধবার বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন প্রতি বছরই দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১