আপডেট : ১৭ October ২০২১
সিরাজগঞ্জ শহরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার রাতে শহরের মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিবি পুলিশের এস,আই খোকন চন্দ্র সরকার জানান। গ্রেপ্তাররা হলেন, মাহমুদপুর মহল্লার দানেজ সেখের ছেলে বাবু সেখ (৪০) ও একই মহল্লার শাহ আলম সেখের ছেলে মিন্টু সেখ (৪০)। এস,আই খোকন জানান, গ্রেপ্তারের সময় বাবু’র কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও ১০০ পিছ ইয়াবা এবং মিন্টু’র কাছ থেকে ৪৫ গ্রাম হেরোইন ও ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবু’র বিরুদ্ধে বিস্ফোরক, মাদক, নারী নির্যাতন ও মারামারির অভিযোগে ৮টি মামলা এবং মিন্টুর বিরুদ্ধে মাদক ও মারামারির অভিযোগে ৫টি মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে, বলেন এস,আই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১