বাংলাদেশের খবর

আপডেট : ১৭ October ২০২১

চরফ্যাশনের মেঘনা নদীতে যাত্রী নিয়ে মাল বোঝাই ট্রলার ডুবি, ১ শিশুর মৃত্যু


ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৯ যাত্রীসহ মালামাল বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার চরকুকরী মুকরী ইউনিয়নের চরপাতিলা এলাকার মেঘনা নদীতে ট্রলারটি ডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারের ৬ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে দুই যাত্রী।

চরমানিকা আউটপোষ্ট কোস্টগার্ড কমান্ডার এম ওয়ালিউল্লাহ জানান, দুপুরে কুকরি-মুকরী ইউনিয়নের চর পাতিলা থেকে মাল বোঝাই একটি ট্রলার ৯ যাত্রী নিয়ে দক্ষিণ আইচার চর কচ্ছপিয়া রওনা দেয়। পথে মেঘনা নদীতে হঠাৎ ঘুর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড। এ সময় জুনায়েদ (৩) নামের এক শিশুকে মৃত ও  ৬ যাত্রীকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়। এঘটনায় স্বপন (৩০) ও বিলকিস বেগম (৫০) নামের দুইজন নিখোঁজ রয়েছে। পানির তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের কারনে তাদেরকে  উদ্ধার করা সম্ভব হয়নি। 

নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১