বাংলাদেশের খবর

আপডেট : ১৮ October ২০২১

মানিকগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার


নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

রোববার (১৭ অক্টোবর) দিবাগত রাতে শিবালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতার মো. শামীম (২৭) শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।

ওসি আরও জানান, শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বই বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিল। তার বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

১০ দিন রিমান্ডে চেয়ে তাকে দুপুরে আদালতে তোলা হবে। এন্টি টেররিজম ইউনিট মামলাটি তদন্ত করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১