বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০২১

কুমিল্লায় সহিংসতার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী


দুর্গাপূজার মধ্যে কুমিল্লায় সহিংসতার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন শিগগিরই তাকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে র‌্যাব সদরদপ্তরে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহার র‌্যাবের সকল ব্যাটালিয়ন ও ক্যাম্প পর্যায়ে বিস্তৃত করার লক্ষে ‘র‌্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন' শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন, উস্কানি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ফেসবুকে অপপ্রচার বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, তারা মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে কী ফায়দা নেওয়ার চেষ্টা করছেন? কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে। তাকেও শিগগির গ্রেফতার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পূজামণ্ডপে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু এখন দেখলাম। চাঁদপুরে আমাদের পুলিশ যথাচেষ্টা করেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন ফায়ার করতে বাধ্য হয়৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ড.মোঃ মইনুর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন র্যাব মহাপরিচালক অতিঃ আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১