বাংলাদেশের খবর

আপডেট : ২১ October ২০২১

মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ


রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারজন দগ্ধ হয়েছেন ও ৩ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় হাসপাতালের ৬ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনার সময় আইসিইউতে একজন নার্স ও তিনজন স্টাফ ছিলেন। এতে এই চারজন দগ্ধ হয়েছেন, এর মধ্যে নার্সের অবস্থা গুরুতর। দগ্ধ ৪ জনকে শেখ হাসিনা বার্ণ ও আহত ৩ জনকে ঢামেকে পাঠানো হয়েছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটেই আগুন নেভাতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেলা সাড়ে ১২টায় মুগদা জেনারেল হাসপাতালের ৬ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর বেলা ১২টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ১৫ মিনিটেই আগুন নেভাতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষিতর পরিমাণ জানাতে পারেননি তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১