বাংলাদেশের খবর

আপডেট : ২১ October ২০২১

সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন 


কুমিল্লাসহ সারা দেশের বিভিন্ন পূজা মণ্ডপে পরিকল্পিত সাম্প্রদায়িক সন্ত্রাস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি এবং এতে মদতদাতাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন করছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির লালমনিরহাট জেলা শাখা।

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একাত্তরের ঘাতক দালাল মির্মূল কমিটি লালমনিরহাট জেলা শাখার সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন ইকবালসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এছাড়া মানববন্ধনের সাথে একাত্মা ঘোষণা করে বক্তব্য রাখেন সাপ্টিবাড়ি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক, বদিউজ্জামান সোহাগ।

বাংলাদেশে মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাছুমা ইয়াসমিন, সদর উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায়,নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সামছুল আলম,সুশীল সমাজের প্রতিনিধিরা।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, কুমিল্লাসহ সারা দেশের বিভিন্ন পূজা মণ্ডপে হামলায় জড়িতদের গ্রেপ্তারসহ এদের মদতদানকারীদের আইনের আওতায় আনতে হবে।বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।এখানে ধর্ম নিয়ে রাজনীতি ও ব্যবসা কাম্য নয়।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে সংখ্যালঘু সুরক্ষা  ও জাতীয় সংখ্যা লঘু কমিশন গঠন করারও দাবি জানান তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১